সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

সবাইকে অগ্রিম পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম

শেখ রাসেল
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা। এই আনন্দময় উৎসবকে সামনে রেখে আশুলিয়া থানা এলাকাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।

​এক শুভেচ্ছা বার্তায় ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন ঈদ-উল-আযহা আমাদের মাঝে ত্যাগের মহান আদর্শ শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, অহংকার ভুলে গিয়ে সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার দিন এটি। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি।

​আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ বার্তা ঈদকে আনন্দময় ও নিরাপদ করতে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন কেউ বিষাদে রূপ দিতে না পারে, সেজন্য আশুলিয়া থানা পুলিশ সদা তৎপর রয়েছে। পশুর হাট সড়ক-মহাসড়ক এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

​তিনি সাধারণ মানুষকে যেকোনো জরুরি প্রয়োজনে বা সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধ করেন। ​পরিশেষে, কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, নিরাপদ ও আনন্দময় হোক সবার ঈদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ঈদ মোবারক।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102