আলী আহসান রবি :
শনিবার, ৩০ মে ২০২৬
আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় বিস্কুটের ফ্যাক্টরির সন্ধান পাওয়া গেছে
এর আগে, গত বুধবার (২৭ মে) ভোরে এই হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়।
শনিবার (৩০ মে) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল পরিদর্শনে গেলে এ দৃশ্য ধরা পড়ে। এ সময় মন্ত্রী বিস্কুটের ফ্যাক্টরি দেখে ক্ষোভ প্রকাশ করে জানান, বিষয়টি শক্তভাবে দেখা হবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা তো দেখলাম এখানে বেকারি আছে। ইলেক্ট্রিক ও ভেন চলছে। কথা বলার মতো ইঞ্জিনিয়ার কাউকে পেলাম না। একজন মেকানিক্যাল অ্যাসিসটেন্ট পেয়েছি। এ বিষয়ে পরে কথা বলব।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো প্রতিষ্ঠানে এটি অন্তত দুঃখজনক ঘটনা। আমরা এখানে এসে জানতে পারি এখানে একটি বেকারি আছে। এখানে কথা বলার মতো কাউকে পেলাম না।
ঈ দের ছু টিতে ফাঁকা সড়ক, নেই পুলিশ সিগন্যাল মানছে চালকেরা
এর আগে, ৬ নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে, ৩ জুন দেওয়া হবে প্রতিবেদন। কারণ, সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া যায়নি, তাই আজ দেওয়া হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।
তিনি বলেন, এক মায়ের অনুরোধে দুই ঘণ্টা বন্ধ ছিল এসি এবং সেটা রাত ২টা থেকে ৪টা পর্যন্ত, এ সময় কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।
তদন্তকারীরা হাসপাতালের সব বিষয় নিয়ে তদন্ত করছে, সবকিছুই বের হয়ে আসবে বলেও আশ্বস্ত করেন সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।