বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রূপালী ব্যাংকের এমডির অপসারণ দাবির পর জিয়া পরিষদের ৩ নেতাকে বদলি সরাইলে রায়হান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চুরির অপবাদে নির্মম মারধর ও অপমান আশুলিয়ায় যুবকের আত্মহত্যা সময়ের আদালতে- …ডি.এম. এমদাদুল হক নদীতে ভয়ঙ্কর “আইপিএস প্রযুক্তির” ব্যাবহার, বিলুপ্তির পথে দেশী মাছের সকল প্রজাতি তিতাসে চো’রকে ধ’রিয়ে দেওয়ার ক্ষো’ভে ঘরবাড়িতে হা’মলা-ভা’ঙচুর, তিনজনকে কু’পিয়ে হ’ত্যাচে’ষ্টার অ’ভিযোগ তিতাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ, থানায় জিডি স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ

আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

​আশুলিয়ার জামগড়া এলাকায় মাদকবিরোধী এক সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে তেতুলতলা মানিকগঞ্জ পাড়া এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

​​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মোঃ রাশেদুল জামান ও (এএসআই) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তেতুলতলা মানিকগঞ্জ পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ​গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ​রুবেল (২৬) ​রুহুল আমিন (২২)।

​জামগড়া পুলিশ ক্যাম্পের এই ঝটিকা অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা এলাকাবাসীর মতে, পুলিশের এই তৎপরতা মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান পুলিশের এই সাহসী অভিযানে আমরা স্বস্তি বোধ করছি। আমরা চাই এলাকাটি পুরোপুরি মাদকমুক্ত হোক।

​​অভিযান প্রসঙ্গে জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102