সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

নীলফামারীর নতুন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিএস ২৮তম ব্যাচের চৌকস কর্মকর্তা মো. ফরহাদ হোসেন খাঁন। এর আগে তিনি শিল্পাঞ্চল পুলিশে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এই বদলি ও নতুন কর্মস্থলে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ ও সৎ কর্মনিষ্ঠার জন্য পুলিশ বাহিনীতে ইতোমধ্যে তিনি একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। মো. ফরহাদ হোসেন খাঁন ২০১০ সালের ১ ডিসেম্বর সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও দায়িত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ ১৩ বছরের কর্মজীবনে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা নিশ্চিতকরণ এবং আধুনিক পুলিশিং ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও মানবিক আচরণ সহকর্মী এবং সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হয়েছে। কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালের ৬ নভেম্বর তিনি পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি লাভ করেন।
নীলফামারীর নতুন পুলিশ সুপার হিসেবে তাঁর নিয়োগে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, তাঁর নেতৃত্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম নতুন মাত্রা পাবে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন সচেতন মহল।
এছাড়াও নাগরিক সেবা সহজীকরণ, পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ব্যবস্থাকে আরও গতিশীল করার ক্ষেত্রেও তাঁর কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, খুব শিগগিরই তিনি নীলফামারীতে যোগদান করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর আগমনে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102