রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নাগরিকদের উদ্বুদ্ধ করতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে চিকিৎসা সামগ্রী বিতরণ পদ্মা ও যমুনা সেতুর সুব্যবস্থাপনায় ঈদুল আযহায় ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা ছিল নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এমপি আজ দুপুরে ২৫ বেইলি রোডস্থ তাঁর সরকারি বাসভবনে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা করেছেন কুমিল্লার তিতাসে যুবদল নেতা লতিফ হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল নাজিরপুর উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ সাঈদী: স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দিলেন প্রয়োজনীয় দিকনির্দেশনা নীল জলরাশির জিকির- জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে বিস্কুট ফ্যাক্টরির সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ বাংলাদেশে দুষ্কৃতিদের রাজনীতির অধিকার নাই- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তিতাসে মজিদপুরে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান: প্রবাসীর উদ্যোগে যুবকদের নিয়ে রাস্তা মেরামত

পদ্মা ও যমুনা সেতুর সুব্যবস্থাপনায় ঈদুল আযহায় ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা ছিল নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুসারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি ও মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: রাজিব আহসান এমপি-এর দূরদর্শী নেতৃত্বে এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ-এর সার্বক্ষণিক তত্বাবধানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু ও যমুনা সেতু ব্যবহার করে ঈদ উদযাপন করে কর্মব্যস্ত ঘরমুখো মানুষ নিরাপদ ও নির্বিঘ্নে সেতু পারাপার করে কর্মস্থলে ফিরছেন।

ঈদুল আযহার ঈদযাত্রা উপলক্ষ্যে এক বিবৃতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করেন। এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রীও ঈদযাত্রায় সার্বক্ষণিক মনিটরিং করেন।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে ২১-৩০ মে ২০২৬ তারিখ পর্যন্ত ১০ দিনে ৩ লক্ষ ১৮ হাজার ৫১৫ টি যানবাহন পারাপার হয়েছে এবং মোট টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লক্ষ ৯৫ হাজার ৯০০ টাকা।

একইভাবে যমুনা সেতুতে ২১-৩০ মে ২০২৬ তারিখ পর্যন্ত ১০ দিনে ৩ লক্ষ ৬১ হাজার ৪৮২টি যানবাহন পারাপার হয়েছে এবং মোট টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লক্ষ ৫৪ হাজার ৯০০ টাকা। বিগত বছরগুলোর তুলনায় এবছর যানবাহনের চাপ বেশি থাকলেও এই বছর বড় কোন দুর্ঘটনা বা বড় ধরণের যানজট পরিলক্ষিত হয়নি। এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা এবং দক্ষতার প্রতিফলন।

এই গৌরবময় অর্জনের পেছনে যাঁদের নিরবচ্ছিন্ন পরিশ্রম ও নিষ্ঠা রয়েছে—তাঁদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী-এর প্রাজ্ঞ নেতৃত্ব এবং সেতু সচিব সচিবের সার্বক্ষণিক তত্বাবধান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দের পেশাদারিত্ব, স্থানীয় প্রশাসন,পুলিশ বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, স্বাস্থ্যসেবা বিভাগ, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, কুরবানির পশুবাহী ট্রাক, স্থানীয় সংবাদিকবৃন্দ,পরিবহন চালক-শ্রমিকগণের আন্তরিক সহযোগিতা এবং টোল আদায় ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসার দাবিদার।

এই সাফল্যের মাধ্যমে ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে। সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা ও দায়িত্ববোধ এই সাফল্যকে সমৃদ্ধ করেছে। ঈদ-উল-আযহা সকলের জন্য আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণ হয়েছে।

মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপকক্ষের নির্বাহী পরিচালক মহোদয়ের পক্ষ হতে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102