সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

যাদের বাবা-মা পৃথিবী থেকে চলে গেছেন, তাদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, তাদের জন্য ক্ষমা চাওয়া, দান করা উচিত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা,১১মে ২০২৬ :

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমার মমতাময়ী ‘মা’ মরহুমা বেগম জেবুন্নেছা গত ৬ মে ২০২৬ তারিখে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মন্ত্রী বলেন, মা-বাবা পৃথিবী থেকে চলে গেছেন। সেজন্য মন খারাপ থাকাটাই স্বাভাবিক। এই বাবা-মায়ের জন্য যতবেশি দোয়া করা যায়, আত্মার মাগফেরাত কামনা করা যায়, তত বেশি তাদের আত্মার শান্তি পায়। এজন্য যাদের বাবা-মা পৃথিবী থেকে চলে গেছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাওয়া, দান করা উচিত।
তিনি আরো বলেন, আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না। তবে যতদিন বেঁচে থাকবো, ততদিন বাবা-মায়ের দেখাশোনা করা, তাদের সেবা যত্নের জন্যে আমাদের কর্মব্যস্ততার মধ্যেও সুযোগ তৈরি করে নিতে হবে।

মন্ত্রী আজ আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে
সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন, এমপি এর মমতাময়ী ‘মা’ বেগম জেবুন্নেছা এর মৃত্যুতে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে একথা বলেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের
সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, মরহুমা
বেগম জেবুন্নেছা ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। শিক্ষকতা পেশায় নিবেদিত প্রাণ এই শিক্ষিকা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য ছাত্র-ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী বর্তমানে রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি ছিলেন একজন আদর্শ মা। একজন আদর্শ মা হিসেবে নিজের সন্তানদেরও সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলেছেন। মরহুমা বেগম জেবুন্নেছা অত্যন্ত ধার্মিক, সদালাপী, মিতব্যয়ী এবং বিনয়ী ছিলেন। মানুষের প্রতি তার মমত্ববোধ বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী ও শিশুদের প্রতি তার সহানুভূতি ছিল অনুকরণীয়।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কামাল উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব মরহুমার স্মরণে বক্তৃতা করেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ, যুগ্ম সচিবগণ, আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানগণ, মন্ত্রণালয়সহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং শিশু পরিবারের কোমলমতি শিশুরা উপস্থিত ছিলেন।

মরহুমা বেগম জেবুন্নেছার আত্মার মাগফেরাত কামনায় ক্যাপিটেশন গ্রান্টভুক্ত ২০জন এতিম হাফেজ শিশুরা ৬ বার কোরআন খতম করেছেন।
সবশেষে মাননীয় মন্ত্রী মহোদয়ের মমতাময়ী মা’এর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ধানমন্ডি সোবহানবাগ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102