সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়নের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সম্ভাব্যপ্রার্থী কালাই গোবিন্দপুর গ্রামের কৃতি সন্তান মোঃ দাউদুজজামান লিটন শিকদারকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভেরিফাইড আইডি থেকে তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকেই ইউনিয়নজুড়ে বিষয়টি নিয়ে কৌতূহল ও আগ্রহ বেড়ে যায়।
প্রতিবেদনটি প্রকাশের পর বলরামপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগাযোগ করে জানতে চান, সত্যিই কি লিটন শিকদার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন? শুধু সাধারণ মানুষই নয়, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলের ব্যক্তিরাও সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
এ দিকে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, লিটন শিকদার একজন ভদ্র, সৎ ও মানবিক ব্যক্তি হিসাবে দীর্ঘদিন ধরে সবার কাছে পরিচিত। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং দল-মত নির্বিশেষে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি।
স্থানীয়দের ভাষ্যমতে, বর্তমান সময়ে বলরামপুর ইউনিয়নে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন রয়েছে।
আর সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন, মোঃ দাউদুজজামান লিটন শিকদারের মতো শিক্ষিত, পরিচ্ছন্ন ও সমাজসেবামূলক মানসিকতার একজন মানুষ ইউনিয়নের নেতৃত্বে এলে সাধারণ মানুষ উপকৃত হবে।
তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে লিটন শিকদার কোনো চূড়ান্ত ঘোষণা দেননি। তারপরও ইউনিয়নবাসীর প্রত্যাশা ও আগ্রহ দিন দিন বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, যদি তিনি নির্বাচনে অংশ নেন তাহলে বলরামপুর ইউনিয়নের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হতে পারে।
মোঃ দাউদুজজামান লিটন শিকদারে পক্ষ থেকে
বলরামপুর ইউনিয়ন বাসী কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102