সাংবাদিক মোঃ খালেকুজ্জামান সুজিত :
বিশেষ প্রতিনিধি – দৈনিক এই আমার দেশ।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামের বাবা বীর মুক্তিযোদ্ধা আউলাদ হোসেন আর নেই। রাজধানীর ঢাকা হাই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
সকাল সাড়ে নয়টায় ধামরাই উপজেলার যাদবপুর ভূবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জানাযা শেষে গার্ড অব অনারা প্রদান করা হয়। এরপর লাশ নিজ বাড়ি যাদবপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।