কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনায় রাস্তা পার হওয়া একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমন উল্টে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে পৌরসভার বাঘমারা মোড়ের রাস্তায় দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ রুবেল মিয়া (২৮) উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়ার মো. রমজান মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুবেল মিয়া পেশায় একজন নছিমন চালক। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে তিনি মুরগি সংগ্রহের উদ্দেশ্যে নছিমন নিয়ে পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। হোমনা পৌরসভার বাঘমারা মোড়ে পৌঁছালে আকস্মিক একটি কুকুর তার গাড়ির সামনে চলে আসে। এসময় কুকুরটিকে বাঁচাতে গাড়ীটি ব্রেক দিলে-তা উল্টে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুকুরটিকে বাঁচাতে গিয়ে রুবেল সজোরে ব্রেক চাপলে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সে গাড়ির নিচে চাপা পড়েন।
পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
রুবেলের এই অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। এম এ কাসেম ভুঁইয়া সংগ্রহ।