সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

দেশের তরুণদের দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে —-মন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা: বুধবার, ১৩ মে ২০২৬
দেশের তরুণদের দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই পৃথিবীর সেরা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

আজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ‘অন-গ্রিড ওপেক্স মডেল সোলার প্যানেল প্রজেক্ট’ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ প্রকৃত শিক্ষা ছাড়া কোনো দেশ অগ্রগতি শাসন করতে পারে না। দেশের তরুনদেরকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করতে পারলে পৃথিবীর সেরা দেশ হবে বাংলাদেশ। দক্ষ মানবসম্পদ তৈরিতে আধুনিক শিক্ষার প্রয়োজন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষাব্যবস্থায় বিদ্যমান জট দূর করতে সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সমাপ্ত করার লক্ষ্যে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন শিক্ষা সচিব আবদুল খালেক। তিনি প্রকল্পের সফল বাস্তবায়ন এবং উদ্বৃত্ত বিদ্যুৎ অন্যত্র সরবরাহের বিষয়ে গুরুত্বারোপ করেন।

এসময় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও
ওমেরা রিনিউয়েবল এনার্জি লি. এর মধ্যে সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়। এতে স্বাক্ষর করেন কলেজের অধ্যক্ষ বিগ্রে. জেনা. ড. মো. জাবের হোসেইন এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লি. এর প্রধান নির্বাহী মাসুদুর রহমান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102