সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সচেতনতার আহ্বান

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ১৫ মে ২০২৬ অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসর আয়োজিত “শিশু নিরাপদ জীবন : প্রেক্ষিতে বাংলাদেশ” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার। দেশের শিশুদের স্বাস্থ্যঝুঁকি, নিরাপত্তা, মানসিক বিকাশ, সামাজিক সুরক্ষা, প্রযুক্তির অপব্যবহার এবং পারিবারিক অসচেতনতা নিয়ে এ সেমিনারে বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সংস্কৃতিকর্মী ও সুধীজনেরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সেমিনারে বক্তারা জানান, দেশে হাম রোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের সুরক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন তারা। পাশাপাশি শিশুদের সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, নৈতিক শিক্ষা এবং সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিল্পী ড. কাজী মোজ্জম্মেল হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য ডা. লেলিন চৌধুরী।
আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ড. সামিমা লুফর, প্রফেসর ড. আবু সাঈদ, শিল্পী তামান্না রহমান, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আলী ইদরিস, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো. জামাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশুদের শারীরিক নিরাপত্তার পাশাপাশি মানসিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। প্রযুক্তির অপব্যবহার, পারিবারিক অবহেলা ও সামাজিক অস্থিরতা শিশুদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতি মোকাবিলায় সচেতন পরিবার গঠন, কার্যকর স্বাস্থ্যসেবা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে উপস্থিত অতিথিরা শিশুদের জন্য একটি নিরাপদ, সুস্থ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102