কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, মরহুম আঃ রাজ্জাক ভূইয়ার সহধর্মিণী এবং বিশিষ্ট সমাজসেবক ইয়াসিন ভূইয়ার মাতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (১৮ মে, ২০২৬) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে জগতপুর ইউনিয়নসহ স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “তিনি একজন রত্নগর্ভা ও পুণ্যময়ী নারী ছিলেন। এলাকাবাসীর কল্যাণে তাঁর পরিবারের অবদান অনস্বীকার্য।”
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।