সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশ-কোরিয়া সিইপিএ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে — বাণিজ্য মন্ত্রীখন্দকার আব্দুল মুক্তাদির রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা সম্প্রদায়কে সহায়তা করতে অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার প্রদান হাইয়েজ গাড়ীসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ মানবাধিকারের সর্বোচ্চ লংঘন করা হয়েছে জিয়া পরিবারের প্রতি —সমাজকল্যাণ মন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী সাথে আজ অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল এডুকেশনের এসিস্ট্যান্ট মিনিস্টার জুলিয়ান হিল সৌজন্য সাক্ষাৎ করেন ইউএন উইমেন-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন কোহিনূর হত্যার বিচার হবেই, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপি সেলিম ভূঁইয়ার নিখোঁজের কয়েক ঘণ্টাপর মিলল মৃদুলার সন্ধান টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর

শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

মো: রফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মোঃ রফিকুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আয়োজনে ২৪মে রবিবার সকাল ১০ টায় শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ গ্রহণ করেন ইউনিক মডেল স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও শাহজাদপুর প্রেসক্লাবের সাংবাদিক সহ শাহজাদপুরের শত শত সাধারণ মানুষ।

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে ফাঁসির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিমল কুন্ডু,শাহজাদপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য হুমায়ুন পারভেজ শাব্বির, ইউনিক মডেল স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহবায়ক সাংবাদিক মির্জা হুমায়ুন সহ প্রমুখ।

উল্লেখ্য গত ১৯মে ঢাকার পল্লবীতে ২য় শ্রেণির ছাত্রী ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস ভাবে হত্যা করে ধর্ষক ও হত্যাকারী মো: সোহেল রানা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102