মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিনিয়োগই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে: অর্থমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার —বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী্ বিএনপির শাসনামলে শুরু হওয়া বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ঝিনাইদহে পিতার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুকন্যার মৃত্যু অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি

৩৭ লক্ষাধিক টাকা মূল্যের রড বোঝাই লরি ছিনতাই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : 

ঢাকা, ২৭ মার্চ ২০২৫ খ্রি.

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের ৩২.৬০ টন রড বোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মানিক মিয়া (৩৫) ও ২। দুলাল মিয়া (৫৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৩২.৬০ টন রডসহ লরি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১২:১৫ ঘটিকায় খিলক্ষেত থানাধীন নারায়ণগঞ্জ গামী মস্তুল ফুট ওভার ব্রীজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫ খ্রি.) রাতে লরি চালক মো: পারভেজ (২৪) খিলক্ষেত থানার টহল পুলিশকে সংবাদ দেয় যে, অনুমান ০০.১৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা ৩/৪ জন ছিনতাইকারী তাদেরকে মারধর করে ৩২.৬০ টন রড বোঝাই লরিটি ছিনতাই করে ৩০০ ফিট নারায়ণগঞ্জগামী এক্সপ্রেসওয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। ট্রাকটি চট্টগ্রাম আবুল খায়ের স্টিল মিল হতে রড বোঝাই করে টঙ্গি আবুল খায়ের স্টিল মিল গ্রুপের ডিপোতে নিয়ে যাওয়ার সময় কুড়িল বিশ্বরোডে ছিনতাইকারীদের কবলে পড়ে। সংবাদ পেয়ে খিলক্ষেত থানা পুলিশের চৌকস টহল দল রডসহ ট্রাকটি উদ্ধার করতে ছিনতাইকারীদের পিছু নেয়। একপর্যায়ে খিলক্ষেত থানাধীন নারায়ণগঞ্জগামী মস্তুল ফুটওভার ব্রীজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে গিয়ে ছিনতাইকারীদের গতিরোধ করতে সক্ষম হয় টহল পুলিশ। ঘটনাস্থল থেকে ছিনতাইকারী মানিক মিয়া ও দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাতনামা আরো দুজন পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৩২.৬০ টন রডসহ লরি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত রডের আনুমানিক মূল্য ৩৭ লক্ষ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক আরো দুজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

খিলক্ষেত থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরাসহ ছিনতাই হওয়া লরি চালক ও হেলপারের সাথে ছিনতাইকারীদের হাতাহাতির ঘটনায় উভয় পক্ষই আহত হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102