মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে তরিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ, সর্বস্তরের অভিনন্দন সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত সিনিয়র সচিব রেজাউল গ্রেফতার, অধরা আইডিআর এর আপেল মাহমুদ কুমিল্লা হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবদুল মাবুদ প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে —- রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

ঘোড়াঘাটে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মনোয়ার বাবু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর ঘোড়াঘাট থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মজিদুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে পৌরশহরের আজাদমোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মজিদুল ইসলাম ঘোড়াঘাট পৌরশহরের সাহেবগঞ্জ ইসলাপুর এলাকার আঃ করিম মাউরার ছেলে। সাজা থেকে বাঁচতে তিনি এলাকা ছেড়ে ঢাকায় গিয়ে রিক্সা চালাতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি মজিদুল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা থেকে ২০০৫ সালের এপ্রিল মাসে ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়। পরবর্তীতে সে জামিনে বের হয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকে। বিচারক ওই মামলায় ২০২৪ সালের জুন মজিদুলকে ২ বছরের বিনাশ্রম সাজা এবং ১০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন। এরপর থেকে তার হদিস পাওয়া যাচ্ছিল না। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ আরও জানায়, আসামি মজিদুল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা হওয়ায় গ্রেপ্তারের দায়িত্ব পড়ে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে। গত ১৬ মাস সম্ভাব্য অনেক জায়গায় অভিযান চালায় পুলিশ। পরে ঘোড়াঘাট পৌরশহরের আজাদমোড় থেকে তাকে গ্রেপ্তার করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এসআই মনিরুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মজিদুলকে গ্রেপ্তার করে। আসামিকে আজ মঙ্গলবার দিনাজপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ক্যাপশনঃ সাজাপ্রাপ্ত আসামি মজিদুল ইসলাম।

মনোয়ার বাবু,
ঘোড়াঘাট, দিনাজপুর
তাং- ২৮ অক্টোবর ২০২৫ইং
০১৭১২ ৮৭৩১৯৩

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102