শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

‘স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

এই বছর স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

রবিবার (১৬ মার্চ) মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র সচিব বলেন, “গতবার কুচকাওয়াজ হয়নি, এবারও হচ্ছে না। আমরা এখন একটা যুদ্ধাবস্থায় আছি, আনন্দ করার মেজাজে নেই।”

তিনি বলেন, “আজকের বৈঠকে মোটামুটি গতানুগতিক কিছু সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন, রমজান চলছে, ঈদের ছুটি আছে এবং সামনে ২৬ মার্চ একসঙ্গে পড়েছে। আমরা নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি। ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষের সমস্যা থাকে, সেগুলো মিনিমাইজ করার জন্য যা করা দরকার, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করা হয়েছে। শ্রমিকদের বেতন যেন নির্ধারিত সময়ে দেওয়া হয়, সেটা আমরা নিশ্চিত করার জন্য বলেছি।”

তিনি আরও বলেন, “কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। পুলিশ শক্ত হয়েছে কাজ চলছে।”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102