সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

ভালো সিভি লিখলেই চাকরি হয়, আমি কোনো দিন তা মনে করিনি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

আলী কদর পলাশ

আমার কর্মজীবনে প্রযুক্তির অনেক রকম পালাবদল দেখার সুযোগ হয়েছে। সিসার অক্ষরের সময় দেখেছি, কাঠের অক্ষরের সময়ও দেখেছি। তারপর ধীরে ধীরে কম্পিউটারের যুগ এলো। আজকের প্রজন্মের কাছে এগুলো গল্পের মতো শোনাতে পারে কিন্তু সম্পাদক হিসেবে আমাদের কাছে এগুলো ছিল জীবনের বাস্তব পরিবর্তন।

আমি যখন অ্যাপল কম্পিউটার কিনি, তার মেমোরি ছিল মাত্র ১৩ কিলো। দাম ছিল ৯৬ হাজার টাকা। এখন এই কথা বললে অনেকে অবাক হবেন। বিক্রেতা ছিলেন সেগুনবাগিচার মোস্তাফা জব্বার, ক্রেতা ছিলাম আমি। তখনকার দিনে একটি কম্পিউটার কেনা শুধু যন্ত্র কেনা ছিল না, যেন ভবিষ্যতের দিকে এক পা ফেলা ছিল।

সেই সময় Gmail ছিল না। আমি ব্যবহার করতাম abation@bdonline.com। এই মেইলটি ছিল প্রশিকার। আমার দৈনিক অধিবেশন পত্রিকার জন্য। তৎকালীন সরকার যে পত্রিকাটি লাইসেন্স বাতিল করেছিল। আজ এই ইমেইল ঠিকানাটি লিখতে গিয়েও একধরনের পুরোনো দিনের গন্ধ পাই। কত মানুষ, কত কাজ, কত স্মৃতি এর সঙ্গে জড়িয়ে আছে।

১৯৯৬ সালে মডেমের দাম ছিল ২৮ হাজার টাকা। এখন সেটাই ৫০০ টাকায় পাওয়া যায়। প্রযুক্তি বদলেছে, যন্ত্র বদলেছে, দামের হিসাব বদলেছে, কাজের গতি বদলেছে। কিন্তু একটি জিনিস বদলায়নি। মানুষের যোগ্যতার মূল্য।

এখন দেখি সিভি নিয়ে অনেক কথা হয়। কীভাবে লিখতে হবে, কোন শব্দ ব্যবহার করতে হবে, কীভাবে নিজেকে উপস্থাপন করতে হবে- এসব নিয়ে আলোচনার শেষ নেই। আমি এসবের গুরুত্ব অস্বীকার করি না। ভালো সিভি অবশ্যই দরকার। কিন্তু ভালো সিভি কখনোই অযোগ্য মানুষকে যোগ্য করে তোলে না।

চাকরিদাতারা খুব দ্রুত বুঝে ফেলেন কে কাজ জানে, আর কে শুধু কথা জানে। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ কাগজে লেখা পরিচয় আর বাস্তবের সক্ষমতা এক জিনিস নয়।

তাই আমি তরুণদের বলি, সিভি লিখবে, নিশ্চয়ই লিখবে। কিন্তু তার চেয়েও বেশি সময় দেবে নিজেকে তৈরি করতে। পড়াশোনা করবে, কাজ শিখবে, অভ্যাস গড়বে, সততা ধরে রাখবে। কারণ শেষ পর্যন্ত মানুষকে টিকিয়ে রাখে তার জ্ঞান, তার দক্ষতা, তার চরিত্র।

সিভি দরজা খুলে দিতে পারে। কিন্তু ঘরে ঢুকে নিজের জায়গা করে নিতে হলে নিজের শক্তিই দরকার।

এই পথের কোনো শর্টকাট নেই।

ছবিটি ২৫ বছর আগের

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102