সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ কুমিল্লা তিতাসে স্বামীর বাড়িথেকে নিখোঁজ এক সন্তানের জননী কুমিল্লা তিতাসে বিধবাকে নির্যাতনের অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা আশরাফুলের মুক্তি ও ওসি অপসারণ দাবিতে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন জলঢাকায় ক্লাবের সঞ্চয়ের ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় ৩টি নগর মাতৃসদন ও ৮টি নগর স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :
ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আজ (মঙ্গলবার) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় ৩টি নগর মাতৃসদন ও ৮টি নগর স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, সিটি কর্পোরেশন ও পৌরসভার মাধ্যমে নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমানে ১১টি সিটি কর্পোরেশন ও ১৮টি পৌরসভায় ৪৫টি পার্টনারশিপ এলাকায় ৪৫টি নগর মাতৃসদন, ১৬৭টি নগর স্বাস্থ্য কেন্দ্র ও ৩৩৪টি স্যাটেলাইট কেন্দ্রের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, শিশু ও পুষ্টি সেবা সহ মোট ১৭ প্রকারের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়িত এ প্রকল্প নগর দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি। প্রকল্পের মাধ্যমে শতকরা ৩০ ভাগ দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে এবং অন্যান্য রোগীদের স্বল্প খরচে মানসম্মত সেবা প্রদান করা হচ্ছে।

উপদেষ্টা আরো বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়ন সমাপ্ত হওয়ার পর ২০২৫ সালের ১ জুলাই থেকে স্থানীয় সরকার বিভাগ নিজস্ব ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন ও পৌরসভার মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসময় প্রকল্পের ৩য় পর্যায়ের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অর্থায়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংককে অনুরোধ জানান আসিফ মাহমুদ।

উল্লেখ্য, প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১২০৯ কোটি ২৫ লক্ষ ৮৮ হাজার টাকা এবং প্রকল্প অধিভুক্ত জনসংখ্যা প্রায় ১ কোটি ৭০ লক্ষ। প্রকল্পের আওতায় ডিপোজিট পদ্ধতিতে এলজিইডির মাধ্যমে প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৩টি নগর মাতৃসদন ও ৮টি নগর স্বাস্থ্য কেন্দ্রের ভবন উদ্বোধনের মধ্য দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হলো।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম চলমান রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে ‘গেস্ট অফ অনার’ হিসেবে উপস্থিত ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর Mr. Hoe Yun Jeong। এছাড়াও সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102