সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ কুমিল্লা তিতাসে স্বামীর বাড়িথেকে নিখোঁজ এক সন্তানের জননী কুমিল্লা তিতাসে বিধবাকে নির্যাতনের অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা আশরাফুলের মুক্তি ও ওসি অপসারণ দাবিতে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন জলঢাকায় ক্লাবের সঞ্চয়ের ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করে ৫৮ (আটান্ন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

পরিবেশ সচিবের মাতার মৃত্যুতে পরিবেশ উপদেষ্টার শোক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৫্

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এর মাতা রাহাতুন নেছা খানম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

রাহাতুন নেছা খানম ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে সরকারি কর্মচারী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ১পুত্র ও ৬ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, মরহুমার জানাজা ১ম জানাজার নামাজ আজ বাদ জোহর সচিব কোয়ার্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ২য় জানাজা আজ বাদ আসর মিরপুর-১ এ অবস্থিত কাজিফুরী জামে মসজিদে (শাহ আলী থানার অপজিটে) অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। পরিবারের পক্ষ হতে সকলের দোয়া কামনা করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102