মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ কুমিল্লা তিতাসে স্বামীর বাড়িথেকে নিখোঁজ এক সন্তানের জননী কুমিল্লা তিতাসে বিধবাকে নির্যাতনের অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা আশরাফুলের মুক্তি ও ওসি অপসারণ দাবিতে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন জলঢাকায় ক্লাবের সঞ্চয়ের ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

১২০ টাকায় পুলিশে চাকরি পেল ২৫ তরুণ-তরুণী

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
মাত্র ১২০ টাকা খরচ করে স্বপ্ন পূরণ হলো ঝিনাইদহের ২৫ তরুণ-তরুণীর। ঘুষ-তদবির ছাড়াই পুলিশে চাকরি হয়েছে তাদের। মূল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার। পূরণ হয়েছে হতদরিদ্র বাবা-মায়ের স্বপ্ন। খুশিতে কেঁদে ফেললেন অনেকে। আর দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানালেন পুলিশ সুপার। তুষার আহমেদ বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার দারিয়াপুর গ্রামে।

স্বপ্ন ছিল পুলিশে চাকরি করার। কিন্তু স্বপ্নের সঙ্গে বাস্তবতার বিস্তর ব্যবধানে আশাহত হয়েছিলেন শৈশবে পিতৃহারা তুষার। হঠাৎ একদিন জানতে পারলেন, পুলিশে চাকরি পেতে কোনো টাকা-পয়সা লাগে না। পরে আবেদন ফরম পূরণ করে লাইনে দাঁড়ালেন।

সব বাছাইয়ে মেধা ও যোগ্যতায় উত্তীর্ণ হলেন।
রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফলাফল ঘোষণার পর আনন্দে কেঁদে ফেললেন এ তরুণ। তুষার আহমেদ বলেন, ‘আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজ। টাকা ও তদবির ছাড়া চাকরি হয় এটি আজই দেখলাম। বাবা বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন।

এতরুণ আরো বলেন, আমি বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে পেরেছি। দেশের জন্য নিজের জীবন বাজি রেখে কাজ করে যাব।’ পুলিশ লাইন্সে ফল ঘোষণার পর পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ এসব প্রার্থীরা এভাবেই নিজেদের অনুভূতির কথা জানান। চূড়ান্ত এ ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। তুষার আহমেদের মতোই মোট ২৫ জন শুধু মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেয়েছেন।

জেলা পুলিশ সুপার মো. মঞ্জুর মোর্শেদ কালের কণ্ঠকে জানান, এবার জেলায় পুলিশের ২৫ জন কনস্টেবল নিয়োগে গত ১০, ১১ ও ১২ জুলাই ১ হাজার ৮৮০জন চাকরি প্রার্থী প্রাথমিক পরীক্ষায় অংশ নেন। এতে যাচাই-বাছাইয়ের পর শারীরিক সক্ষমতা অর্জন করেন ২৭৯ জন চাকরি প্রার্থী।
গত ২৩ আগস্ট তাদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৩৪ জন। আর রবিবার (৩১ আগস্ট) মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ২৫ জন। তিনি বলেন, ‘পুলিশ মহাপরিদর্শক মহোদয় শতভাগ স্বচ্ছতার সঙ্গে এ নিয়োগ সম্পন্ন করার জন্য কড়া নির্দেশনা দিয়েছিলেন। আমরা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি।’

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু আর নেই। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃ/ত্যু/তে সাংবাদিক সমাজসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102