বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই– সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুজ্জামান মিন্টুর প্রার্থিত ঘোষনা জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল

দশ লক্ষ টাকা চাঁদার দাবিতে নির্মাণ কাজে বাধা, চাঁদা না দিলে জীবন নাশের হুমকি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি খুলনা :

২০/০৮/২০২৫

দশ লক্ষ টাকা চাঁদার দাবিতে খুলনা ১৬ নং ওয়ার্ড রায়ের মহল এলাকায় শেখ আব্দুল মাসুদ এর একটি বহুতল ভবনের নির্মাণ কাজে বাধা। চাঁদা না দিলে জীবন নাশের হুমকি। লেলিন ও মুন্সী আকবর আলী মুরাদ গত ১০ আগষ্ট সকাল দশটায় দশ লক্ষ টাকা চাঁদার দাবিতে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তোকে গুলি করে ঝাজরা করে দেব বলে হুমকি দেওয়ায় একটি চাঁদাবাজি মামলা করেন শেখ আব্দুল মাসুদ। এরপর মামলা উঠিয়ে না নিলে জীবনে শেষ করে দিবে এবং হুমকি দেয়ার পর এই গোলাগুলির ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, শেখ আব্দুল মাসুদ এর বাড়িতে ২০ আগষ্ট রাত একটায় হঠাৎ গোলাগুলির শব্দে লাফিয়ে উঠি এরপর দরজার ফাঁক দিয়ে দেখি।সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গোলাগুলি করছে। ভয়ে ঘর থেকে বের হইনি। এর কিছুক্ষণ পরেই হরিণটানা থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

হরিণটানা থানা অফিসার ইনচার্জ ওসি শেখ খায়রুল বাশার বলেন, গতকাল রাতে তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনা স্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, পূর্বসূত্র তার জেল ধরে শেখ আব্দুল মাসুদ এর বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102