মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ কুমিল্লা তিতাসে স্বামীর বাড়িথেকে নিখোঁজ এক সন্তানের জননী কুমিল্লা তিতাসে বিধবাকে নির্যাতনের অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা আশরাফুলের মুক্তি ও ওসি অপসারণ দাবিতে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন জলঢাকায় ক্লাবের সঞ্চয়ের ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৮ আগস্ট , ২০২৫

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক আলফাজ উদ্দীন শেখ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আলফাজ উদ্দীন শেখ আজ বিকালে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর ৫ মাস ১৭ দিন।

আজ এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, আলফাজ উদ্দীন শেখ ছিলেন একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা। দেশের মৎস্যসম্পদ উন্নয়ন, সম্প্রসারণ এবং টেকসই ব্যবস্থাপনায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে মৎস্য খাত এক যোগ্য, অভিজ্ঞ ও কর্মনিষ্ঠ কর্মকর্তাকে হারালো।

উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আলফাজ উদ্দীন শেখ ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস (মৎস্য) ক্যাডারের মাধ্যমে মৎস্য অধিদপ্তরে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র,এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102