মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ কুমিল্লা তিতাসে স্বামীর বাড়িথেকে নিখোঁজ এক সন্তানের জননী কুমিল্লা তিতাসে বিধবাকে নির্যাতনের অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা আশরাফুলের মুক্তি ও ওসি অপসারণ দাবিতে ঝিনাইদহে সাংবাদিকদের মানববন্ধন জলঢাকায় ক্লাবের সঞ্চয়ের ১৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৬ আগস্ট, ২০২৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ কোম্পানি এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিসিক কেমিকেল শিল্প পার্কে ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্রকল্প বাস্তবায়ন করবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আজ প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং জমি রেজিষ্ট্রেশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইডিসিএলের গোপালগঞ্জ প্লান্টের ভ্যাকসিন ইউনিট এবং মানিকগঞ্জ প্ল্যান্ট এখানে আনা হবে। এজন্য ৪০ একর জায়গা সংস্থান করা হয়েছে। এসময় স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রামে প্রক্রিয়াধীন এন্টি ভেনম প্ল্যান্টও এখানে স্থানান্তরের নির্দেশ প্রদান করেন। এটি সামগ্রিক বিবেচনায় লাভজনক হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। এসময় ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামাদ মৃধাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102