বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান লিবিয়া থেকে ফিরেছেন ১৭০ বাংলা দেশি অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় অনুষ্ঠিত সরাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর খাল খনন প্রকল্প পরিদর্শন, উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেফতার খাল কাটা হলে সাড়া, দূর হবে বন্যা -খরা-আসাদুল হাবিব দুলু এমপি

কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গ্রেফতার করেছে সিটিটিসি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১২ আগস্ট ২০২৫ খ্রি.

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মোঃ আব্দুর রশিদ বখতিয়ার (৪৭) কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বেলা আনুমানিক ০৩:০০ ঘটিকায় খিলক্ষেত থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে জানতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা নিকুঞ্জ-২ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বেলা আনুমানিক ০৩:০০ ঘটিকায় নিকুঞ্জ-২ এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রশিদ বখতিয়ারকে গ্রেফতার করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি চৌকস টিম।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102