শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

নিবন্ধন সনদ নবায়ন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিমা আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করায় দুই জীবন বিমা কোম্পানি বায়রা লাইফ ইন্স্যুরেন্স ও গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কোম্পানি দুটি নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সনদ নবায়নের আবেদন কর্তৃপক্ষ বরাবর দাখিল না করে ব্যবসা পরিচালনা করছে। যা বীমা আইনের সুস্পষ্ট লংঘন ও আইনতঃ দন্ডনীয়।

গত ০৫ ও ৬ মার্চ কোম্পানি দুটির মুখ্য নির্বাহী কর্মকর্তা বরাবর এ নোটিশ পাঠিয়েছে আইডিআরএ। এতে স্বাক্ষর করেছেন সংস্থাটির পরিচালক (নিবন্ধন ও ব্যবস্থাপনা, লাইফ) অতিরিক্ত দায়িত্ব আহম্মদ এহসান উল হান্নান।

নোটিশে বলা হয়, বীমা আইন, ২০১০ এর ৮ (১) ধারা অনুযায়ী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের লাইসেন্স ব্যতীত কেউ বীমা ব্যবসা সংক্রান্ত কোন কার্যক্রম পরিচালনা করতে পারবে না। একই আইনের ১১ ধারার বিধান মোতাবেক বীমাকারিকে কোন বছরের নিবন্ধন নবায়নের আবেদন পূর্ববর্তী বছরের ৩০ নভেম্বরের পূর্বে, নিবন্ধন নবায়ন ফি (বিধি দ্বারা নিধারিত) প্রদানপূর্বক আবেদন করতে হয়। কিন্তু আপনার কোম্পানি ২০২৫ সালের জন্য নিবন্ধন সনদ নবায়নের আবেদন অদ্যাবধি কর্তৃপক্ষ বরাবর দাখিল করেনি। নিবন্ধন সনদ নবায়ন না করে বীমা ব্যবসা পরিচালনা করা বীমা আইনের সুস্পষ্ট লংঘন যা আইনতঃ দন্ডনীয়।

এতে আরও বলা হয়, ২০২৫ সালের নিবন্ধন সনদ নবায়ন না করে বীমা আইন, ২০১০ এর ৮ ধরার বিধান লংঘন করে বীমা ব্যবসা পরিচালনা করায় আপনার কোম্পানির বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা যথাযথ প্রমানকসহ ব্যাখা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102