বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশের উপস্থিতিতে ডিএমপি’র AI Based Road Transport Act Violation Detection System সহ নয়টি সফটওয়্যার সিস্টেম ও অনলাইন প্লাটফর্ম উদ্বোধন সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ‎—— পানিসম্পদ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ: স্বায়ত্তশাসন ও পেশাদারিত্বের সংকট

সিরাজগঞ্জে হাজারো মানুষের অংশগ্রহণে জুলাই  পুনর্জাগরণের প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল হক আজিম, সিরাজগঞ্জ :

১৮ জুলাই ২০২৫ (বাসস) শুক্রবার (১৮জুলাই) সকাল সাতটায় সিরাজগঞ্জের যমুনা নদীপাড়ে পানি উন্নয়ন বোর্ডের ক্রসবাঁধ তিন চায়না বাঁধে হাজারো মাসিরাজগঞ্জে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলনের জুলাই পুনর্জাগরণ ২০২৫ অনুষ্ঠানমালার অংশ প্রতীকী ম্যারাথন।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর প্রতীকী ম্যারাথন উপকমিটির আহবায়ক সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের পরিচালনায় প্রতীকী ম্যারাথন উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।  বিশেষ অতিথির বক্তব্য বাখেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ।

তিন কিলোমিটার দীর্ঘ জুলাই পুনর্জাগরণ প্রতীকী ম্যারাথনে বৈষম্য বিরোধী গণআন্দোলন গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের শহীদ পরিবারের সদস্য, আহত ও আহত পরিবারের সদস্যরা, সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী,বীর মুক্তিযোদ্ধা, জুলাই আগষ্ট আন্দোলনের ছাত্র সমন্বয়ক, সাংবাদিক, উন্নয়নকর্মী, মানবাধিকার কর্মী, খেলোয়াড়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার অনেক মানুষ অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102