মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে সম্পত্তি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে তরিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ, সর্বস্তরের অভিনন্দন সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত সিনিয়র সচিব রেজাউল গ্রেফতার, অধরা আইডিআর এর আপেল মাহমুদ কুমিল্লা হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবদুল মাবুদ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় সেরা প্রতিষ্ঠান সাবের মিয়া জসিমুদ্দীন উচ্চ বিদ্যালয় এবং সেরা শিক্ষার্থী ফারহানা ফরহাদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : 

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার এসএসসি- ২০২৫ সালে সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসীমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয় সেরাস্থান এবং মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা ফরহাদ সর্বোচ্চ স্থান অধিকার করেছে।

জানা গেছে, এবছর এস এসসি পরীক্ষায় সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসীমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ে হতে ১৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ১৮৩ জন উত্তীর্ণ এবং ৩৪ জন জিপিএ-৫ পেয়েছে। ১০জন অকৃতকার্য হয়েছে। মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা ফরহাদ-১২২২ নম্বর পেয়ে উপজেলার মধ্যে সেরা স্থান অধিকার করেছে।

উল্লেখ্য থাকে যে, ফারহানা ফরহাদের মা হালিমা খানম ১নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ছিলেন। ২০০৮ সালে ১৭ এপ্রিল ফারহানা ফরহাদের জন্ম গ্রহনের সময়ে তিনি মৃত্যুবরণ করেন। ফারহানা ফরহদের মা খুব মেধাবী ছিলেন। ফারহানা ফরহাদ মায়ের মেধাবী ধারাবাহিকতা ধরে রেখেছে।

ফারহানা ফরহাদের পিতা মুকসুদপুর সদর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম ফরহাদ রিপন সাংবাদিকদের জানান আমার মেয়ের জন্ম নেয়ার সময় মা তার মৃত্যুবরণ করেন, মা হারা মেয়ের ভালো রেজাল্ট করার জন্য আমি গর্বিত করছি। তবে তার মা বেঁচে থাকলে সবচেয়ে বেশী খুশি হতেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102