মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে —–এলজিআরডি মন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে কুমিল্লা তিতাসে সম্পত্তি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫; থানায় পাল্টাপাল্টি অভিযোগ জামগড়ায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি লোডশেডিং আর ভূতুড়ে বিলে অতিষ্ঠ জনজীবন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়া থানার নতুন ওসি হিসেবে তরিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ, সর্বস্তরের অভিনন্দন সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত সিনিয়র সচিব রেজাউল গ্রেফতার, অধরা আইডিআর এর আপেল মাহমুদ

ফেনীর ছাগলনাইয়া উপজেলার বন্যাদুর্গত অসহায় ও পানিবন্দি ২০০ জন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখঃ ১১ জুলাই ২০২৫

আজ শুক্রবার (১১ জুলাই ২০২৫) তারিখ বিকেলে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন দায়িত্বপূর্ণ ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের অন্তর্গত নিজপানুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিজপানুয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, কাশিপুর উচ্চ বিদ্যালয় এবং ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত এলাকার ২০০ জন অসহায় মানুষের মাঝে ২০০ প্যাকেট খাবার বিতরণ করেন। খাবারের মধ্যে ছিল ডিম ভূনাসহ খিচুড়ি, সবজি ও সীমান্ত পানি। এসময় ফেনী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ছাগলনাইয়া বিওপি কমান্ডারসহ বিওপিতে নিয়োজিত বিজিবি সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ০৯ ও ১০ জুলাই তারিখে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার অন্তর্গত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ৪৫০ প্যাকেট খাবার (ডিম ভূনাসহ, সবজি, ডাল খেচুরি ও সীমান্ত পানি) এবং ২৫০ প্যাকেট ত্রাণ সামগ্রী (চাউল, ডাল, তেল, মুড়ি, চিরা, গুর, বিস্কুট এবং মাম পানি) সর্বমোট ৭০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ জনসাধারণের সহায়তায় ফেনী ব্যাটালিয়ন সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102