বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশের উপস্থিতিতে ডিএমপি’র AI Based Road Transport Act Violation Detection System সহ নয়টি সফটওয়্যার সিস্টেম ও অনলাইন প্লাটফর্ম উদ্বোধন সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ‎—— পানিসম্পদ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ: স্বায়ত্তশাসন ও পেশাদারিত্বের সংকট

অপসংস্কৃতির অন্ধকার থেকে আমাদের শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনঃজাগরণ খুবই প্রয়োজন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

 

আলী আহসান রবি :

ঢাকা, ৬ জুলাই ২০২৫

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অপসংস্কৃতির অন্ধকার থেকে আমাদের শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনঃজাগরণ খুবই প্রয়োজন।

তিনি গতকাল ঢাকায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে লোক নাট্যদল প্রতিষ্ঠার ৪৪ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে লোক নাট্যদলের সভাপতি অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দলের প্রতিষ্ঠাকালীন সদস্য অভিনেতা ও নির্দেশক ইউজিন গোমেজ। স্বাগত বক্তব্য প্রদান করেন লোক নাট্যদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুন। অনুষ্ঠানে নাট্য জগতের অনেক নাট্য ব্যক্তিত্ব, পরিবারের অভিভাবক এবং সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের নাট্যচর্চায় বরাবরই একটি সক্রিয় ও তারুণ্য দীপ্ত সংগঠনের নাম লোক নাট্যদল উল্লেখ করে উপদেষ্টা বলেন, আধুনিক প্রযুক্তির যুগে নাট্য থিয়েটার এখনো মানুষের কাছে আছে। এই নাট্যদলের ছেলে মেয়েকে আমি দেখেছি সৃজনশীল, সৃষ্টিশীল কিছু করার অপরিসীম ইচ্ছে। তিনি বলেন, আমার ধারনা আজকে এই লোক নাট্যদলের ৪৪ বছর উদযাপন করছি তা এই নাট্য দলের সৃষ্টিশীল নাটক দেশে-বিদেশে প্রশংসা অর্জন করার কারণে। উপদেষ্টা বলেন, আমাদের বাচ্চাদের সৃজনশীল চিন্তার জগতে নিয়ে আসতে হবে। তরুণ বাচ্চাদের সংস্কৃতিমনা কিভাবে করতে পারি সেই ভাবনা আমাদের করতে হবে। তিনি বলেন, আমাদের শিশু একাডেমীকে শিশু অধিদপ্তরে পরিণত করে সারাদেশে শিশুদের মনোজগতের চর্চা ছড়িয়ে দিতে চাই।

তিনি আরো বলেন, নাটকের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনের যে অঙ্গীকার তার বাস্তবায়ন কোনো একটি দলের একার পক্ষে সম্ভব নয়, সেজন্য লোক নাট্যদল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ এবং সম্মানিত সাংস্কৃতিক জোটের সাথে সম্পৃক্ত থেকে এদেশের নাটক ও সাংস্কৃতিক আন্দোলনে এবং স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে ভূমিকা পালন করতে হবে। তিনি আগামী দিনের জন্য, আগামী প্রজন্মের জন্য লোক নাট্যদলকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102