মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বিনিয়োগই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে: অর্থমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার —বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী্ বিএনপির শাসনামলে শুরু হওয়া বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ঝিনাইদহে পিতার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুকন্যার মৃত্যু অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি

কুমিল্লা তিতাসে রাজমিস্ত্রি হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস মোঃ রমিজ উদ্দিন :

গত ইং ২৯/০৬/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮:০০ ঘটিকার সময় তিতাস থানাধীন ২নং জগতপুর ইউপি এলাকার পূর্ব ভাটিপাড়া সাকিনস্হ দ্বীন ইসলাম এর নির্মানাধীন ২তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ২য় তলার দক্ষিণ-পূর্ব পাশের রুমে ভিকটিম মোস্তফা (৪৬), পিতা-মৃত বাহারাম আলী, মাতা-মৃত শামসুন্নাহার, সাং-ছোট কল্যানী, থানা- মাহিগঞ্জ, রংপুর মেট্রোপলিটন,রংপুর, এর মৃতদেহ হাত-পা বাধা,মুখে গামছা বেধে স্কচটেপ দ্বারা আটকানো, বাম চোখের কোনে গভীর কাটা রক্তাক্ত জখম অবস্থায় পাওয়া যায়।

উক্ত ঘটনার বিষয়ে ভিকটিম মৃত মোস্তফা এর স্ত্রী মোছাঃ রেখা আক্তার(৪৪) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে তিতাস থানার মামলা নং ২২,তারিখ ৩০/০৬/২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।
হত্যা কান্ডের সংবাদ প্রাপ্তির সাথে সাথে তিতাস থানার টিম হত্যার রহস্য উদঘাটনে তৎপর হয়। ঘটনাস্থলে তল্লাশী করে ভিকটিম কর্তৃক পূর্বে দায়েরকৃত জিডির কপি হতে তার নাম ঠিকানা ও মোবাইল নম্বর খুজে পায়।

উক্ত মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যার সাথে জড়িত ০২ (দুই) জনকে সনাক্ত করা হয়। পরবর্তীতে সন্দিগ্ধ ০২ (দুই) জনকে গ্রেফতারের লক্ষ্যে থানা পুলিশের পাশাপাশি Rapid Action Battalion (RAB) এর সহযোগীতায় অভিযান পরিচালনা করে হত্যা কান্ডের সাথে জড়িত আসামী ০১। মোঃ মোস্তাকিন হোসেন প্রঃ নাহিদ(২০), পিতা- গোলাম মতুর্জা, মাতা- ডেজিয়ারা বেগম, সাং- ধাইনগর,
০২। আহমাদুল্লাহ প্রঃ বাবুঃ রিফাত(২০), পিতা- নওশাদ আলী, সাং- বামনগ্রাম, উভয় থানা- শিবগঞ্জ, জেলা- চাপাইনবাবগঞ্জ দ্বয়কে RAB-11 ও RAB- 6 এর সহযোগিতায় বাগেরহাট জেলার মংলা থানাধীন ইপিজেড এলাকা হতে গ্রেফতার করা হয় ।
আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102