কুমিল্লা তিতাস প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে ড্রেজার বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বোটের মাধ্যমে মাটি ভরাটের ব্যবসা পরিচালনা করে আসছেন। এ অবস্থায় একই স্থানে জাকির হোসেন স্থানীয় একটি মহলের ইন্ধনে অপর একটি ড্রেজার বসানোর উদ্যোগ নিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের লোকজন আহত হন।
খবর পেয়ে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত উত্তেজনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা জাকির হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, সংঘবদ্ধ একটি চক্রের সহায়তায় এলাকাবাসীর বারবার সতর্ক করার পরও তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
তবে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, “আমি আগে মাদক সেবন করতাম, এখন করি না। আমি কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নই। যারা আমার বিরুদ্ধে এসব অভিযোগ করছে, তারাই এর সাথে জড়িত।