আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল ২০২৪ সালে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত স্কাউট পরিবারের সদস্যসহ অন্যান্য শহীদদের স্মরণে ০৫ আগস্ট, ২০২৬ তারিখ বুধবার বিকাল ৫-০০ টায় আঞ্চলিক সদর দফতর, পলোগ্রাউন্ড এভিনিউ, টাইগারপাস মোড় চট্টগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক যুগ্ম সম্পাদক মো ইমরান হোসাইন এর সঞ্চালনায়, পবিত্র কুরআন তেলওয়াত এরমধ্যে দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিশনার প্রফেসর ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ, সভাপতিত্ব করেন জনাব পার্থ প্রতিম দাশ, এলটি, সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল। প্রধান বক্তা ছিলেন জনাব মো: রিয়াজুল ইসলাম, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল।
বিশেষ অতিথি ছিলেন জনাব এস এম শাহনেওয়াজ আলী মির্জা, আঞ্চলিক সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল। শুভেচ্ছা বক্তব্যে রাখেন যথাক্রমে জনাব মোহাম্মদ সোলায়ামান, এলটি, জনাব মোহাম্মদ মোরশেদুল আলম, এলটি, মোহাম্মদ আলী, এএলটি, জনাব শেখ সোহেলী মিতা, এএলটি, জনাব পীযুষ কুমার দে,এএলটি, জনাব মোহাম্মদ মিজানুর রহমান, এএলটি, জনাব নুরুল ইসলাম, এএলটি, জনাব মোহাম্মদ ফেরদৌস আকতার, এএলটি, জনাব মোহাম্মদ বদিউর রহমান, পিএস, জনাব মোহাম্মদ রেজাউল করিম, সিএএলটি সম্পন্নকারী।