বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হরিণাকুণ্ডুতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী ক্ষোভের বিস্ফোরণ ….স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন” —প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ব্রাহ্মণবাড়িয়া ‎খাঁটিহাতা হাইওয়ে থানার ওসির বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা মেঘনায় হত্যা মামলার তদন্ত কর্মকর্তাএজাহারে উল্লেখিত ১৭ আসামির সবাই কারাগারে শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি —তথ্য প্রতিমন্ত্রী কুমিল্লা মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান অব্যাহতি, নতুন দায়িত্বে সালাহউদ্দিন সরকার গণ-অভ্যুত্থানের মহান শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

ব্রাহ্মণবাড়িয়া ‎খাঁটিহাতা হাইওয়ে থানার ওসির বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার:

‎​হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া খাঁটি হাতা হাইওয়ে থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু তাহের দেওয়ান এর সম্মানে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার ০৪/০৮/২০২৬ ইং তারিখে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

‎​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং অন্য সহকর্মীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার ‘ রেজাউল করিম।

‎​এই বিদায় সংবর্ধনা মূলত সিলেট রিজিয়নের বিভিন্ন হাইওয়ে থানার বিদায়ী ওসিদের তাঁদের কর্মকালীন সময়ে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ আয়োজন করা হয়। দীর্ঘ সময় সিলেট রিজিয়নে কর্মরত থাকার পর তাঁরা এখন নতুন কর্মস্থলে বদলি হয়ে যাচ্ছেন।

‎​অনুষ্ঠানে বিদায়ী পুলিশ কর্মকর্তা ওসি জনাব আবু তাহের দেওয়ান এর সম্মানে একটি বিশেষ স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এই সময় তাঁর চোখেমুখে আবেগ ও কর্মজীবনের তৃপ্তি স্পষ্ট হয়ে ওঠে।
‎​নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে একজন বিদায়ী কর্মকর্তা বলেন, “সিলেট হাইওয়ে পুলিশের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার কর্মজীবনের অন্যতম সেরা স্মৃতি। সহকর্মী এবং স্থানীয় জনসাধারণের অকৃত্রিম ভালোবাসার জন্য আমি চিরঋণী। এই রিজিয়নের হাইওয়ে নিরাপত্তা জোরদারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছি।

‎​অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। পরিশেষে, চা-চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102