মো: নুরুল ইসলাম সুজন, কুয়ালালামপুর মালয়েশিয়া :
২ আগস্ট ২০২৬: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রবাসীদের ঐতিহাসিক অবদান স্মরণ, জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় পুনর্ব্যক্ত করতে এনসিপি-ডায়াস্পোরা এলায়েন্স, মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে কুয়ালালামপুরে এক বর্ণাঢ্য আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়া ও জাতীয় সঙ্গীতের পরিবেশনের মাধ্যমে শুরু হয়। পরবর্তী জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজেদুল আলম ও বিলকিস বিথী।এবং সংগঠনের যুগ্ম-আহ্বায়ক রনি মিনহাজ উল আমিন- স্বাগত বক্তব্য এবং শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ আবুল বাসার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য জনাব আবদুল হান্নান মাসউদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক হাফসা জাহান।
এছাড়া বক্তব্য রাখেন এনসিপি-ডায়াস্পোরা এলায়েন্স, মালয়েশিয়া চ্যাপ্টারের সদস্য সচিব আলম রওশন এবং সংগঠনের বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া সভাপতি মো: আমিনুল ইসলাম রতন, মালয়েশিয়া জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা আবদুল আহাদ আন্দোলনের স্মৃতিচারণ করে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জুলাইয়ের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে এনসিপি-ডায়াস্পোরা এলায়েন্স, মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কেবল স্মরণ করার বিষয় নয়; বরং সেই আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে। তিনি দেশ-বিদেশের সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।