শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজশাহীতে ‘প্রকল্প শিকড়’ শুরু, মাসজুড়ে ৩০ ওয়ার্ডে বৃক্ষরোপণ ও চারা বিতরণ ধামরাই হার্ডিঞ্জ প্রিমিয়ার লীগ-২০২৬: ফাইনালে বাগনগর টাইটানস বনাম ধামরাই এক্সপ্রেস জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল ও পিরোজপুর জেলা কমিটির অনুমোদন গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের ঘোষণা —শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী রাজধানীর বনানী এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ০৭ জন আটক জাপানে যাওয়ার আগে তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষতা ও ভাষা শিক্ষায় প্রস্তুত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কুমিল্লায় সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড নরসিংদীর শিবপুরে মব সৃষ্টি করে বসতবাড়িতে হামলা, মারধর ও লুটের অভিযোগ মেহেরপুর সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের ঘোষণা —শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৬ আগস্ট ২০২৬

শ্রমিকদের স্বাস্থ্যসেবা, জীবন বিমা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ লক্ষ্যে লালফিতার দৌরাত্ম্য কমিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং চলতি মাসের মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

আজ রাজধানীতে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিকেএমইএ, গার্ডিয়ান লাইফ ও বিশেষজ্ঞদের নিয়ে দ্রুতই মন্ত্রণালয়ে বৈঠক করে শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কর্মপরিকল্পনা তৈরি করা হবে। বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রশাসনিক জটিলতা ও লালফিতার দৌরাত্ম্য দূর করা হবে।

শ্রমিকদের ‘লেবার’ হিসেবে না দেখে দেশের মূল সম্পদ হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শ্রমিকদের উন্নত চিকিৎসা, নিরাপদ বাসস্থান ও সন্তানদের শিক্ষার সুযোগ বাড়ালে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি শ্রমিক অসন্তোষ ও বিদেশমুখী প্রবণতা কমবে।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে শ্রম কল্যাণ তহবিলে জমা ও ব্যয়ের হিসাব এবং নিয়মিত চাঁদা দেওয়া প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এ তহবিলের অর্থ ব্যবহারে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার ও শিল্পমালিকদের সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ করা রাষ্ট্র ও মালিকপক্ষ উভয়েরই দায়িত্ব। শ্রমিক স্বার্থ রক্ষায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার পাশে থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, বিকেএমিএ-এর সভাপতি মোহাম্মদ হাতেমসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102