শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজধানীর বনানী এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ০৭ জন আটক জাপানে যাওয়ার আগে তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষতা ও ভাষা শিক্ষায় প্রস্তুত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কুমিল্লায় সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড নরসিংদীর শিবপুরে মব সৃষ্টি করে বসতবাড়িতে হামলা, মারধর ও লুটের অভিযোগ মেহেরপুর সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের তিতাসে ড্রেজার বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে ক্রয় কৃত জমি ও গাছ কর্তন জবরদখলের অভিযোগ শহীদ আঞ্জুমান সাকিবের পরিবারের পাশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ফ্যাসিবাদ বিরোধী অপশক্তি জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা করছে — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

রাজধানীর বনানী এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ০৭ জন আটক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৭ আগস্ট ২০২৬ খ্রি.

রাজধানীর বনানী এলাকায় নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিলের চেষ্টাকালে অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত ১২:২০ ঘটিকায় বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো- ১। মোঃ আরিফ (১৯), ২। মোঃ শাকিল আহমেদ (১৯), ৩। আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং আইনের সংঘাতে জড়িত শিশু ০৪ জন।

বনানী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে বনানী থানা পুলিশের একটি টিম জানতে পায় সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০-১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয়েছে। তাৎক্ষণিকভাবে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ৭ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, ১টি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত ০৭ জন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102