শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজশাহীতে ‘প্রকল্প শিকড়’ শুরু, মাসজুড়ে ৩০ ওয়ার্ডে বৃক্ষরোপণ ও চারা বিতরণ ধামরাই হার্ডিঞ্জ প্রিমিয়ার লীগ-২০২৬: ফাইনালে বাগনগর টাইটানস বনাম ধামরাই এক্সপ্রেস জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল ও পিরোজপুর জেলা কমিটির অনুমোদন গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও কল্যাণে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের ঘোষণা —শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী রাজধানীর বনানী এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ০৭ জন আটক জাপানে যাওয়ার আগে তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষতা ও ভাষা শিক্ষায় প্রস্তুত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কুমিল্লায় সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড নরসিংদীর শিবপুরে মব সৃষ্টি করে বসতবাড়িতে হামলা, মারধর ও লুটের অভিযোগ মেহেরপুর সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

রাজশাহীতে ‘প্রকল্প শিকড়’ শুরু, মাসজুড়ে ৩০ ওয়ার্ডে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মো: সুরুজ আলী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোঃ সুরুজ আলী, রাজশাহী :
রাজশাহী মহানগরজুড়ে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ কার্যক্রম ‘প্রকল্প শিকড়’ শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করেছে ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্ক। এতে সার্বিক সহযোগিতা করছে রাজশাহী সিটি কর্পোরেশন।

শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সহ-সভাপতি অমিত সরকারসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মর্তুজা মিল্টন, রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ‘প্রকল্প শিকড়’-এর আওতায় আগামী এক মাস রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হবে। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নগরকে আরও সবুজ করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102