শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজধানীর বনানী এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ০৭ জন আটক জাপানে যাওয়ার আগে তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষতা ও ভাষা শিক্ষায় প্রস্তুত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কুমিল্লায় সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড নরসিংদীর শিবপুরে মব সৃষ্টি করে বসতবাড়িতে হামলা, মারধর ও লুটের অভিযোগ মেহেরপুর সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের তিতাসে ড্রেজার বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে ক্রয় কৃত জমি ও গাছ কর্তন জবরদখলের অভিযোগ শহীদ আঞ্জুমান সাকিবের পরিবারের পাশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ফ্যাসিবাদ বিরোধী অপশক্তি জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা করছে — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মেহেরপুর সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে ধলা সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে বিজিবির প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ নামক স্থান দিয়ে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের ৪ জন পুরুষ ও ১ জন মহিলাকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবির প্রতিরোধের ফলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার জানান, তারা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন। কোনোভাবেই অবৈধ পুশইন করতে দেওয়া হবে না। বর্তমানে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যাদের পুশইনের চেষ্টা করেছিল, তারা বর্তমানে কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছে বলে দেখা গেছে। বিজিবির পাশাপাশি গ্রামবাসীরাও সতর্ক ও প্রস্তুত রয়েছে। কোনোভাবেই অবৈধ পুশইন করতে দেওয়া হবে না বলে তারা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102