বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান লিবিয়া থেকে ফিরেছেন ১৭০ বাংলা দেশি অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় অনুষ্ঠিত সরাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর খাল খনন প্রকল্প পরিদর্শন, উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেফতার খাল কাটা হলে সাড়া, দূর হবে বন্যা -খরা-আসাদুল হাবিব দুলু এমপি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর খাল খনন প্রকল্প পরিদর্শন, উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ

মো: মশিউরজ্জামান মুবিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ধামরাই প্রতিনিধি, মোঃ মশিউরজ্জামান মুবিন :

আজ বুধবার (২৯ জুন) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে অবস্থিত বাড়ীগাঁও খাল খনন ও পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের অগ্রগতি, স্থানীয় জনগণের উপকারিতা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন ও পুনঃখনন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইজিপিপি কর্মসূচির আওতায় “বাড়ীগাঁও খাল (বাসাইল বিল হতে বংশী নদী অভিমুখী খাল খনন ও পুনঃখনন)” প্রকল্পের শুভ উদ্বোধন করেছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন। প্রকল্পটির দৈর্ঘ্য ৩.০০০ কিলোমিটার এবং এটি ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে অবস্থিত। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, যা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর অধীনে পরিচালিত হচ্ছে।

পরিদর্শনকালে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং ধামরাই বিএনপির সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, খাল খনন ও পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। তারা সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

পরিদর্শন শেষে মন্ত্রী স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সরকারের চলমান কার্যক্রম সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102