বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নিউরোসায়েন্স হাসপাতালে স্ট্রোকে প্যারালাইজড রোগীদের আর্থিক অনুদান প্রদান –সমাজকল্যাণ মন্ত্রী আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে ঘিরে শুভেচ্ছা, নীরবতা ও প্রত্যাশা: বীমা খাত কি নতুন পথের সন্ধানে? বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন কুমিল্লা তিতাসে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ আইডিআরএর নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা: কেউ এগিয়ে, কেউ নীরব—কেন এই দূরত্ব? মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার; আহতদের হাসপাতালে প্রেরণ চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে যুক্ত হতে আজ বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে —–মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করলেন রেলমন্ত্রী

হরিণাকুণ্ডুতে চেয়ারম্যান প্রার্থী জিতুর ব্যতিক্রমী নির্বাচনী প্রতিশ্রুতি

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর উপজেলার ৫নং কাপাশহাটিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। নিজের নির্বাচনী ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন চেয়ারম্যান প্রার্থী আমর বিন মারুফ জিতু। প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে পদত্যাগের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন এই তরুণ প্রার্থী।

সোমবার বিকেলে হরিণাকুণ্ডুর চারাতলা বাজারে গণসংযোগ করেন কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমর বিন মারুফ জিতু। এ সময় তিনি সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে জিতু বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের মূল চালিকাশক্তি। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, নিজের মূল্যবান ভোট যেন কেউ বিক্রি না করেন। কারণ ভোট বিক্রি করলে জনপ্রতিনিধিরা পরিষদ বিক্রি করে দিতে পারেন।

তরুণ এই প্রার্থী আরও জানান, তিনি নির্বাচিত হলে তার ইউনিয়নে একটি মডেল ব্যবস্থা গড়ে তুলবেন। যেখানে মানুষ পরিষদে এসে সময় নষ্ট করবে না, বরং ঘরে বসেই সরকারি সকল সেবা নিশ্চিত করা হবে। নিজের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষায় তিনি বদ্ধপরিকর এবং ব্যর্থ হলে পদত্যাগ করবেন বলেও স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102