সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করলেন রেলমন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৩ জুন, মঙ্গলবার

রেলপথ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

মঙ্গলবার (২৩ জুন) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে ধলেশ্বরী নদীর উপর নির্মিত রেলসেতুর ভায়াডাক্টের নীচে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন, পদ্মা রেললিংক প্রকল্পের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
কর্মসূচীর উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি স্থানীয় ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা রেললিংক প্রকল্পের আওতায় ধলেশ্বরী নদীর উপর রেলসেতুটি নির্মাণ করা হয়েছে। সেতু সংলগ্ন রেলওয়ের অব্যবহৃত জমিতে বৃক্ষ রোপণ করা হচ্ছে।

উল্লেখ্য যে, গত ১৩ জুন ২০২৬ খ্রি কক্সবাজারের ডুলাহাজরায় বৃক্ষরোপণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্সসূচী উদ্বোধন করেন। এর মাধ্যমে সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ শুরু হয়। এই কর্মসূচীর আওতায় রেলপথ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ রেলওয়ে তার নিজস্ব কর্মসূচী প্রণয়ন করে। মঙ্গলবার সিরাজদিখানের চর গলগলিয়া মৌজার উপরিউক্ত স্থানে প্রাথমিকভাবে ১০০ টি ফলদ, ১০০টি বনজ ও ৫০ টি ওষধি (মোট ২৫০ টি) গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। উক্ত স্থানে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ১৮.৭০ একর ধানী/পতিত জমিতে বৃক্ষ রোপণ করা হবে। এই কর্মসূচীর আওতায় দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন অব্যবহৃত জমিতে বৃক্ষ রোপণ করা হবে।

আগামী ৫ বছরে বাংলাদেশ রেলওয়ে ২৪ লক্ষ বৃক্ষ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। তন্মধ্যে ১ লক্ষ ৬০ হাজার রোপণ করা হবে এবছর।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102