বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
নিউরোসায়েন্স হাসপাতালে স্ট্রোকে প্যারালাইজড রোগীদের আর্থিক অনুদান প্রদান –সমাজকল্যাণ মন্ত্রী আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে ঘিরে শুভেচ্ছা, নীরবতা ও প্রত্যাশা: বীমা খাত কি নতুন পথের সন্ধানে? বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন কুমিল্লা তিতাসে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ আইডিআরএর নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা: কেউ এগিয়ে, কেউ নীরব—কেন এই দূরত্ব? মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার; আহতদের হাসপাতালে প্রেরণ চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে যুক্ত হতে আজ বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে —–মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করলেন রেলমন্ত্রী

কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি ও চাকরির সুযোগ গড়ে তোলার লক্ষ্যে সিরাজগঞ্জে জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত

আহসান উল্লাহ খান
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ

সোমবার, (২২ জুন,২০২৬) সকাল সাড়ে দশটার দিকে পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পিকেএসএফ এর অর্থায়নে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের সহযোগীতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), মডার্ন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিও) এবং মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর যৌথ আয়োজনে দিনব্যাপী এই ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ মেলায় জেলার বিভিন্ন বেসরকারি চাকরিদাতা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং চাকরিপ্রত্যাশী যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, বর্তমান সময়ে কর্মসংস্থানের ক্ষেত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। যুগোপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে নিজেদের যোগ্য করে তুলতে হবে। সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে কর্মসংস্থান বৃদ্ধির যে প্রচেষ্টা চলছে, তা বেকারত্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর রেইজ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. ফারুক হোসাইন, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলাম, মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর নির্বাহী পরিচালক মো. হাবিব উল্লাহ বাহার এবং মডার্ন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিও) এর নির্বাহী পরিচালক মাছউদ আহমেদ রোকনী। অনুষ্ঠানে প্রকল্প বিষয়ে সার্বিক প্রতিবেদন উপস্থাপন করেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ। এছাড়াও এসময় ৩০টির বেশি চাকুরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। কর্মসংস্থানের বাজারে টিকে থাকতে হলে যুবকদের আধুনিক প্রযুক্তি ও চাহিদাভিত্তিক দক্ষতা অর্জনের বিকল্প নেই। একই সঙ্গে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত তথ্য, প্রশিক্ষণ কার্যক্রম এবং কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরা হয়। মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রত্যাশীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পান। পাওয়ার প্রেজিন্টেশন উপস্থাপন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ, আয়োজকরা জানান, যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী যুবক-যুবতী, উন্নয়নকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে রংবেরঙের বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি অনুষ্ঠানের সভাপতি ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান বলেন, যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ সৃষ্টি অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে সহায়ক ভূমিকা পালন করে। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102