রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ডোমিনিকান রিপাবলিকের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইতালীয় পর্যটকের মৃত্যু বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করছে- মো. সেলিম ভূঁইয়া এমপি সংবাদপত্রে ২৯ বছরের নির্ভীক যাত্রা: হাসান উল আজিজের কলমে মানুষের গল্প, প্রতিবাদ আর দায়বদ্ধতার ইতিহাস জাতীয় সাংবাদিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন অ্যাড. শাহানাজ জামান সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হলো প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড জাতীয় মূল্যায়ন ক্যাম্প ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তি, বিজ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ কুমিল্লা তিতাসে মৎস্য প্রজেক্ট দখলচেষ্টার অভিযোগ, থানায় জমির মালিকদের অবস্থান কর্মসূচি তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান ভূমিমন্ত্রীর

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির বিরামপুর সীমান্তে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ আটক

কৌশিক চৌধুরী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৭১৮ বোতল যৌন উত্তেজক  সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ১লক্ষ ৭ হাজার ৭শত টাকা
বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার  (১৬জুন) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে এ তথ্য জানা যায়।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ কয়াম্পের অধীনস্ত কাটলা বিওপি গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারতীয় সীমান্তের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৭১৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক এবং এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে কোনো তথ্য থাকলে তা বিজিবিকে জানিয়ে সহযোগিতা করার জন্য সীমান্তবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102