বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জলঢাকায় বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের প্রতিরোধে জনসচেতনমুলক সভা সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, আহমেদ আবু জাফরের সঙ্গে এম হোসাইন আহমদের সৌজন্য সাক্ষাৎ পলাতক চেয়ারম্যানের ছায়া নিয়ন্ত্রণে ইসলামী ইন্স্যুরেন্স? হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে পুনর্বহাল জাহাঙ্গীর আলম সরকার কুমিল্লা তিতাসে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়ার গণসংযোগ পিবিআই ঢাকা জেলা কর্তৃক ঘটনার দেড় বছর পর আশুলিয়ার চাঞ্চল্যকর পুকুরে ভাসমান জনি হত্যা মামলার রহস্য উম্মোচন বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিভিন্ন জিনিস উদ্ধার আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে বীমা কোম্পানির এমডিদের অভিনন্দন; বীমা খাতের উন্নয়ন, আস্থা ফেরানোর তাগিদ কুমিল্লা তিতাসে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান

বিদ্যমান ডেঙ্গু পরিস্থিতিতে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ০৩ মাসব্যাপী মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৬ জুন, ২০২৬

শুধুমাত্র হাসপাতাল নির্মাণ করে, শুধুমাত্র সরকারি উদ্যোগে এবং শুধুমাত্র চিকিৎসকদের চেষ্টায় জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়, যদি না জনগণ সচেতন হয়, তাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ সকল সিটি কর্পোরেশনের সহায়তায় জনগণকে সম্পৃক্ত ও সচেতন করে ডেঙ্গু নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করবে সরকার- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম .এ . মুহিত।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী তিন মাসের কর্মসূচির হাতে নেওয়া হচ্ছে হয়েছে এবং এই কর্মসূচির মাধ্যমে জনগণকে সচেতন করে ঢাকা উত্তর সিটির নগরবাসীর জন্য ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হবে– ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

বিদ্যমান ডেঙ্গু পরিস্থিতিতে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ০৩ মাসব্যাপী মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নগরবাসীকে সচেতন করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত র‍্যালীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম .এ . মুহিত এ কথা বলেন এবং অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান এ কথা জানান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ প্রত্যেকটি সিটি কর্পোরেশন জনগণকে সম্পৃক্ততার করার কারণে এবং জনগণের সহযোগিতায় অতি অল্প সময়ে ২ কোটি শিশুকে হামের টিকা দান কর্মসূচি যেমন সফল হয়েছে, তেমনি আজকের সমাবেশ থেকে যে কর্মসূচি শুরু হয়েছে, প্রত্যেকে যদি সচেতনভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ নিজের দায়িত্ব মনে করে প্রতিদিনের জীবন আচরণে কিছু পরিবর্তন এনে প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয়- স্বজনকে সচেতন করে নিজের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে ডেঙ্গুর প্রতিরোধ নিয়ন্ত্রণ সম্ভব হবে।

তিনি বলেন, জনগণের সুস্বাস্থ্য ও সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে সরকার নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে এবং এই কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা সবার আগে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরো বলেন, একটি জাতি তখনই উন্নত জাতি হবে, যখন জনগণের কাছে সফলতা, উন্নয়ন ও সুস্বাস্থ্যের সুফল পৌঁছে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য আগামী তিন মাসের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেখানে জনগণকে সচেতন করে তোলার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম প্রতিনিয়ত চলছে এবং এই কার্যক্রম চলমান থাকবে।

এ সময় প্রতিমন্ত্রী সোসাইটির দাবি প্রেক্ষিতে বলেন, সকল সোসাইটিকে সরকার সহযোগিতা করবে, যাতে তার সোসাইটির এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং তাতেও যদি কাজ না হয় তাহলে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জনগণকে ডেঙ্গুর হাত থেকে রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নিবে সরকার।

এদিকে প্রতিমন্ত্রী জানান ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতি শুক্রবার জুমার নামাজে ইমাম সাহেবদের মাধ্যমে জনগণকে সচেতন করে তোলা হবে, যাতে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।

অনুষ্ঠানে, ডিএনসিসি প্রশাসক বলেন , ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চারটি সোসাইটির সমন্বয়ে ও নগরবাসীর সার্বিক সহযোগিতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোরবানির বর্জ্য অপসারণে সফল হয়েছে। তেমনি সোসাইটির সমন্বয়ের মাধ্যমে নগরবাসী সহযোগিতায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণেও সিটি কর্পোরেশন সফল হবে বলে তিনি আশা করেন।

অনুষ্ঠানে আগত সকলের উদ্দেশ্যে প্রশাসক বলেন, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, তারা যদি আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, পারা- মহল্লায় প্রতি পাঁচজন কবে এবং পরে আরো দশ জন করে এ কথা জানান এবং পরিষ্কার-পরিচ্ছন্ন বিষয়ে সচেতন করে তোলেন তাহলে জনগণকে সাথে নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা হবে।

বৃষ্টির পানি, বাসা বাড়িতে জমে থাকা পানিসহ যেকোন স্থানে জমে থাকা পানি নিজ নিজ উদ্যোগে পরিষ্কার করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান প্রশাসক।

এ সময় তিনি জানান , উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ হতে বাসা বাড়িতে ক্যাম্পিং করা হবে , বিভিন্ন সভা সমাবেশ করা হবে এবং প্রতি নিয়ত তিন মাসের কর্মসূচির আওতায় কার্যক্রম চলমান থাকবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনগণের জন্য দিনরাত ২৪ ঘন্টা সেবা কার্যক্রম চালু থাকবে। জনগণ যেকোনো সময় তাদের দাবি কৃত সেবা সিটি কর্পোরেশন এর কাছ থেকে পাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারি ড. এস, এম, জিয়াউদ্দিন হায়দার , প্রধানমন্ত্রী গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী , ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী ও স্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‍্যালী গুলশান সেন্ট্রাল পার্ক হতে শুরু হয়ে গুলশান -২ এ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পার্ক এসে শেষ হয়।

র‍্যালীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, ডিএনসিসি প্রশাসক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সহকারী, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা, গুলশান ও বনানী সোসাইটির নেতৃবৃন্দসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102