বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায়; ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য —–: এলজিআরডি প্রতিমন্ত্রী জধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে বা রাস্তায় কোনো স্থান পশুর হাটের জন্য ইজারা দেয়া হয়নি —– প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ০২ প্লাটুন বিজিবি মোতায়েন হরিণাকুণ্ডুতে ইউএনও একাদশ বনাম শিক্ষক একাদশের প্রীতি ম্যাচ: হ্যাটট্রিকে জয়ী ইউএনও ‎​ভোগান্তির মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা: বিশ্বরোড-আশুগঞ্জে যানজট মুক্তির নেপথ্যে হাইওয়ে পুলিশ সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদ পালন করছে ধামরাই সদর ইউনিয়ন শরীফবাগ এলাকার কিছু মুসল্লী ঈদ এলেই টুংটাং শব্দে মুখর হয়ে ওঠে কামার পল্লী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে যানজট মুক্তির নেপথ্যে হাইওয়ে পুলিশ সকাল ৭:৩০ মিনিটে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত, ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি সার্জেন্টের বিচক্ষণতায় ছিনতাইকৃত গরু-ছাগল ভর্তি পিকআপ উদ্ধার, আটক ৩

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায়; ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য —–: এলজিআরডি প্রতিমন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৭ মে ২০২৬ (বুধবার):

• ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার ভূয়সী প্রশংসা করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি
• পলাশী এসটিএস-এর নান্দনিক সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন
• কোরবানির বর্জ্য সরাতে নিয়োজিত থাকবে সাড়ে ১৩ হাজার জনবল

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৭:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। আজ বুধবার সকালে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।

জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনে জানানো হয়, এবার ঈদগাহে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশপথ, ওযুখানা ও নামাজের বিশেষ ব্যবস্থা। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুরো প্যান্ডেলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান, ওযুখানা, বিশুদ্ধ পানি, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে।
পলাশী এসটিএস-এর নান্দনিক সৌন্দর্যবর্ধন উদ্বোধন

জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ডিএসসিসির নান্দনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে বুয়েট সংলগ্ন পলাশী অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এবং ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। এই এসটিএস-এর দেয়ালে লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনার দৃষ্টিনন্দন গ্রাফিতি অঙ্কন করে এলাকাটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলা হয়েছে, যার ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

৮ ঘণ্টায় প্রথম দিনের বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা

এরপর ডিএসসিসির নগর ভবনে কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক।

সভায় জানানো হয়, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে ডিএসসিসি একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ঈদের দিন দুপুর ১:৩০ মিনিটে কলাবাগান এসটিএস (STS) থেকে আনুষ্ঠানিকভাবে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য পরিবহন শুরু হবে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যে, প্রথম দিনের বর্জ্য পরবর্তী ৮ ঘণ্টার মধ্যে অর্থাৎ রাত ৯:৩০ মিনিটের মধ্যেই সম্পূর্ণ অপসারণ করা হবে।

বর্জ্য ব্যবস্থাপনার মূল প্রস্তুতিসমূহ:
• প্রত্যাশিত বর্জ্য: ঈদুল আযহার ৩ দিনে ঢাকা দক্ষিণে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য উৎপন্ন হতে পারে।

• জনবল ও যন্ত্রপাতি: এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদনে মোট ১৩ হাজার ৪৫৩ জন জনবল এবং ২,১১৭টি বিভিন্ন ধরণের যান-যন্ত্রপাতি (ট্রাক, কম্প্যাক্টর, পে-লোডার ইত্যাদি) নিয়োজিত থাকবে।

• জীবাণুনাশক ও ব্যাগ বিতরণ: সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল (পচনশীল) ব্যাগ বিতরণ করা হচ্ছে।
“রাজনৈতিক প্রশাসক নিয়োগ ছিলো প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত” — প্রতিমন্ত্রী

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামগ্রিক প্রস্তুতি পরিদর্শন করে গভীর সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম, এমপি। তিনি বলেন,
“রাজনৈতিক প্রশাসক নিয়োগ ছিলো মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্ত। সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগদানের ফলে নাগরিক সেবা যে বহুগুণ বৃদ্ধি পেয়েছে তার অন্যতম উদাহরণ ডিএসসিসি। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, মশক নিয়ন্ত্রণ ও সবুজায়নের ক্ষেত্রে ডিএসসিসি পূর্বের চেয়ে অনেক বেশি অগ্রগতি অর্জন করেছে।”

পরিদর্শন ও মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102