রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অনলাইন প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ চারজন গ্রেফতার; বিপুল পরিমাণ ডিভাইস ও সিম উদ্ধার সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী কাঁচামরিচ আমদানির অনুমতি : ২–৫ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে আসার আশা রাজনৈতিক চক্রান্ত ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ইতিহাস থেকে শিক্ষা নিন, না হলে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে উল্লাপাড়ার প্রবাসী জুলফিকার রহমানের বিরুদ্ধে অর্থপাচারসহ নানা অনিয়মের অভিযোগ কুমিল্লা তিতাসে চর দখলকে কেন্দ্র করে হামলা, লুটপাট ও মিথ্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

সার্জেন্টের বিচক্ষণতায় ছিনতাইকৃত গরু-ছাগল ভর্তি পিকআপ উদ্ধার, আটক ৩

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৭ মে ২০২৬ খ্রি.

রাজধানীর ট্রাফিক-মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সার্জেন্ট মোঃ রানা ইসলামের বিচক্ষণতায় ছিনতাইকৃত গরু-ছাগল ভর্তি পিকআপ উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- মোঃ সাব্বির (২৫), অমিত সরকার (৬০) ও মোঃ অন্তর (২৮)।

ট্রাফিক-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় ট্রাফিক মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সার্জেন্ট মোঃ রানা ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিউটিরত অবস্থায় বেতার যন্ত্রের মাধ্যমে একটি গরুবোঝাই পিকআপ ছিনতাইয়ের সংবাদ পান। উক্ত সংবাদের ভিত্তিতে দারুস সালামে এলাকায় অভিযান পরিচালনা করে গাবতলী এলাকা থেকে ছিনতাইকৃত পিকআপটিসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় ছিনতাইকৃত পিকআপে থাকা ৬টি গরু ও ২টি ছাগল উদ্ধার করা হয়।

ঈদুল আজহাকে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ট্রাফিক-মিরপুর বিভাগের নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102