সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কোহিনূর হত্যার বিচার হবেই, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপি সেলিম ভূঁইয়ার নিখোঁজের কয়েক ঘণ্টাপর মিলল মৃদুলার সন্ধান টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর ৫৫ লক্ষ কার্ডধারী প্রতি কেজি ১৫/- টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ পাবেন সাভারে ঢাকা জেলা উত্তর ডিবি’র অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার! জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে — স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবুজ পরিবেশ গড়তে বোয়ালিয়া থানায় বৃক্ষরোপণ কর্মসূচি ডিএসসিসি’র বৃক্ষরোপণ কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত আন্ডারওয়্যারে ‘গোল্ড পেস্ট’! দুবাইফেরত যাত্রীর অভিনব কৌশল ভেস্তে দিল সিআইআইডি

মেট্রোরেল স্টেশনের নিচে বসা পশুর হাট সরিয়ে যান চলাচল স্বাভাবিক করলো ডিএমপির উত্তরা বিভাগ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৬ মে ২০২৬ খ্রি.

রাজধানীর উত্তরায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিয়াবাড়ি পশুর হাটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ। মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবৈধভাবে পশু বেঁধে রাখার ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পশু সরিয়ে দেওয়া হয়েছে, ফলে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সবচেয়ে বড় ও সর্বোচ্চ ইজারামূল্যের পশুর হাট হিসেবে এবার দিয়াবাড়ি পশুর হাট ব্যাপকভাবে জমে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ও নৌপথে বিপুলসংখ্যক কোরবানির পশু আনা হয়েছে। বিশেষ করে বড় আকৃতির গরুর সমাগম ক্রেতাদের ব্যাপক আকর্ষণ করছে।

তবে হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু রাখায় যানজটের সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় ডিএমপি উত্তরা বিভাগ সড়ক দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশু সরিয়ে ডাইভারশন করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

পরবর্তীতে হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে। সড়কে হাট বসানো বা পশু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, নির্দেশ অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102