কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
তিতাস উপজেলার কুমিল্লা জেলায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে কাপড় বিতরণ করা হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বিকেলে উপজেলার মজিদপুর ইউনিয়নএর মৌটুপী সিকদার রোডের বালুর মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার প্রায় এক হাজার দুই শত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে কাপড় বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া, সংসদ সদস্য, কুমিল্লা-২ সংসদীয় আসন (হোমনা–তিতাস)। সভাপতিত্ব করেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু।
অনুষ্ঠানে জানানো হয়, সৌদি প্রবাসী ও স্থানীয় সমাজসেবী মো.আলী সরকারের সৌজন্যে এলাকার অসহায় মানুষের মাঝে ঈদের উপহার হিসেবে এসব কাপড় বিতরণ করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, কড়িকান্দি (সদর) ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর মুন্সি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম সরকার বিজয়, সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল ভূইয়া, তিতাস উপজেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার এবং উপজেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রধান।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন তিতাস উপজেলা বিএনপির তাতী ও মৎস্যজীবী বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম সিকদার এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
এসময় আরও উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, জাসাসের সদস্য সচিব সাজ্জাদ হোসেন সজীব সরকার, মজিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ আলম সরকার, সহ-সভাপতি সালেহ জহর সরকার, পারভেজ হোসেন বাবু, সেকান্দর আলী মন্ডল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমেদ, মজিদপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সৌদি প্রবাসী আলী সরকার, মৌটুপী ইসলামিয়া দাখিল মাদরাসা কমিটির সভাপতি সিরাজুল ইসলামসহ মাদরাসা কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ।