মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা, চক্রের ০৪ সদস্য সিআইডির হাতে গ্রেফতার বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে …..স্বাস্থ্যমন্ত্রী হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ধামরাই থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন সুলতানা আহমেদ নীরব যন্ত্রণার অদৃশ্য সংকেত: এক পুলিশ সদস্যের মৃত্যু ও আমাদের সামাজিক দায় জলঢাকায় বজ্রপাতে ভ‍্যান চালকের মৃত্যু

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সাংবাদিক সংস্থা-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শনিবার বিকাল ৩টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণী পরিষদের সভাপতি মোঃ জামাল হোসেন-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও দৈনিক বর্তমান’র বরিশাল ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. হালিদা হানুম আখতার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি।
নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মনজুর হোসেন,
ডক্টর সচিব রাব্বি মোল্লা, প্রচার ও প্রকাশনা সচিব এম হোসাইন আহমেদ, তথ্য ও প্রযুক্তি সচিব নূরনবী সোহেল, পরিকল্পনা সচিব সাইফুল ইসলাম, ধর্ম সচিব শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও দি ডেইলি গ্লোবাল নেশন-এর প্রধান সম্পাদক ড. আবি আব্দুল্লাহ, পিডিসির নির্বাহী পরিচালক এস. এম. সিরাজ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামসি আরা জামান, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার আবু শামীম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাওয়াজ, জিয়ামঞ্জ ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মনছুর আহমেদ ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি নেচার আহমেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক নাফিউল ইসলাম এবং আসাদ বিন রনি।

উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি বিশিষ্ট সাংবাদিক নেতা মুহাম্মদ আলতাফ হোসেন-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই দেশের অবহেলিত ও নির্যাতিত সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং গণমাধ্যমকর্মীদের কল্যাণে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সংগঠনটি সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করা এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। দেশের সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার ক্ষেত্রে জাতীয় সাংবাদিক সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও সংগঠনটি সাংবাদিকদের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগ, জেলা, মহানগর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102