সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা দাউদকান্দিতে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে ১৪ মার্চ বিকেলে দাউদকান্দিতে গোমতী, মেঘনা, কাঁঠালিয়া নদীর মোহনায় ইন্জিন চালিত নৌকায় বিশ জনের একটি দল নদী পর্যবেক্ষণ এবং নদীর শরীর স্বাস্থ্য পর্যালোচনা করে। নদী বিষয়ক আলোচনার শেষে ইফতারের আয়োজন করা। বাপা দাউদকান্দি উপজেলা শাখার উপদেষ্টা কবি মোঃ আলী আশরাফ খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এতে সভাপতিত্ত করেন নদী বিশেষজ্ঞ কাজী মোস্তফা কামাল।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার জাতীয় পরিষদের সদস্য, জাতীয় পরিবেশ পদক এবং জাতীয় কৃষি পদক প্রাপ্ত এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি মতিন সৈকত। তিনি বলেন ‘সরকার কে উদ্যোগ নিতে হবে খাল-নদীর সীমানা চিহ্নিত করে বিলবোর্ড, সাইনবোর্ডে নদীর উৎস, উৎপত্তি, পতনমুখ, দৈর্ঘ্য, প্রস্থ্য, গভীরতা এবং মানচিত্র উল্লেখ করে প্রদর্শনীর ব্যবস্থার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে।
এডভোকেট রাসেল রাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তালুকদার, উপদেষ্টা কবি খন্দকার আল-মামুন, উপদেষ্টা, অধূমপায়ী ফোরাম অফ এর সভাপতি সাংবাদিক মোঃ হানিফ খান, কবি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, উপদেষ্টা নিবাস ঘোষ, প্রভাষক মোঃ অহিদুর রহমান, প্রভাষক মোঃ সোহেল রানা, পল্লী চিকিৎসক মাইদুল ইসলাম, শিক্ষক মোঃ আমিনুল হক, শিক্ষক মোঃ বশির প্রধান, ব্যাবসায়ী মোঃ আলমগীর হোসেন, সমাজকর্মী মোঃ জীবন তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা ফারুক কামাল প্রমুখ। উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম, মোঃ মজুন পারভেজ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102